প্রবাস

লন্ডনে কৃষ্ণাঙ্গের হামলায় বাংলাদেশি আহত

সাননিউজ ডেস্ক : যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক কৃষ্ণাঙ্গ যুবকের হামলায় মুক্তাদির চৌধুরী (৩৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টাওয়ার হ্যামলেটসের বুচারস রোডে লাইম হাউস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। মুক্তাদির চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সাবেক প্রভাষক বলে জানা গেছে।

জানা যায়, মুক্তাদির চৌধুরী শেডওয়েল এলাকার ক্যাভেল স্ট্রিটের সাইকেল লেন দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছিলেন। তার পেছনে সাইকেল চালাচ্ছিল কৃষ্ণাঙ্গ এক যুবক। বুচারস রোডে আসার পর যুবকটি তার গতি রোধ করে এবং সাইকেল থেকে নেমে বিনা উসকানিতে কিল-ঘুষি মারতে থাকে।

একপর্যায়ে হামলায় মুক্তাদির চৌধুরীর ঠোঁট ও গাল থেকে থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে পথচারীরা এগিয়ে আসেন এবং কৃষ্ণাঙ্গ যুবককে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে।

মুক্তাদির চৌধুরীকে অ্যাম্বুলেন্সে রয়েল লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। তিনি হেট ক্রাইমের শিকার হয়েছেন জানান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা