ছবি: সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রামে অভিমুখে বিএনপির রোডমার্চ আজ 

নিজস্ব প্রতিনিধি: সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী আজ রোডমার্চ করবে বিএনপি।

আরও পড়ুন: কবি আসাদ চৌধুরী মারা গেছেন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় কুমিল্লা থেকে শুরু হওয়া এ রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে ঢুকবে।

দলীয় সূত্র জানা যায়, চট্টগ্রামের মিরসরাই হয়ে নগরীর সিটি গেইট, কর্নেল হাট, একে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় ও সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে বিকেল ৩ টায় এটি কাজীর দেউড়ি মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা।

আরও পড়ুন: রূপপুরে পারমাণবিক জ্বালানি হস্তান্তর আজ

পরে দলীয় কার্যালয় সংলগ্ন নেভাল মোড়ে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা।

এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন। সঞ্চালনা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জসিম উদ্দিন।

আরও পড়ুন: হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

এর আগে গত ১৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এসব কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ফরিদপুর থেকে মাদারীপুর হয়ে শরীয়তপুর পর্যন্ত রোডমার্চ করেছে দলটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা