ছবি: সংগৃহীত
রাজনীতি

৮ দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও তার মিত্রদের আন্দোলন কর্মসূচির বিপরীতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৭ টি সমাবেশ করবে আওয়ামী লীগ। এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা।

আরও পড়ুন: যুদ্ধ ও স্যাংশনের পথ পরিহার করুন

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় ৮ দিনের কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

আরও পড়ুন: খালেদার বিদেশ যাওয়ার আবেদন আসেনি

বরাবরের মতো আজকের শান্তি সমাবেশ ঘিরেও ক্ষমতাসীন দলের ঢাকায় শোডাউনের প্রস্তুতি রয়েছে। এতে যোগ দেবেন মহানগর উত্তর ও দক্ষিণের থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে সর্বস্তরের নেতাকর্মীরা।

এছাড়া দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদেরও সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির আন্দোলন কর্মসূচি ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের সর্বত্র সতর্ক অবস্থানে রাখা হবে।

আরও পড়ুন: বিধিনিষেধ নিয়ে চিন্তিত নয় সরকার

এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকার পতনের ‘একদফা’ দাবিতে আন্দোলনরত বিএনপি বিভাগীয় শহরগুলোতে রোডমার্চসহ টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে। পরের দিন দলীয় ফোরামের যৌথ সভা করে সমাবেশসহ ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।

দলটির কর্মসূচির মধ্যে আরও রয়েছে-

২৫ সেপ্টেম্বর মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে উত্তরা ও যাত্রাবাড়ীতে সমাবেশ।

২৬ সেপ্টেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেরানীগঞ্জে সমাবেশ।

২৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে টঙ্গীতে সমাবেশ। একই দিনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের কাফরুলে সমাবেশ।

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি। একই দিন বাদ আসর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া মাহফিল ও সারা দেশে একই কর্মসূচি।

আরও পড়ুন: কে কি বলল, তাতে কিছু যায় আসে না

২৯ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও একই সাথে সারা দেশে আলোচনা সভা।

৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে কৃষক হত্যা স্মরণে কৃষক লীগের আয়োজনে কৃষক সমাবেশ।

৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ।

উল্লেখ্য, সবগুলো সমাবেশ হবে দুপুর আড়াই টায় এবং আলোচনা সভা বিকেল ৩ টায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা