ফুলেল শ্রদ্ধায় সন্তোষ মজুমদারকে চিরবিদায়
রাজনীতি

ফুলেল শ্রদ্ধায় সন্তোষ মজুমদারকে চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক:

যশোর: তেভাগা আন্দোলনের সংগঠক কমরেড অমল সেনের অন্যতম সহযোগী সন্তোষ কুমার মজুমদার (৯০) আর নেই। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ি গ্রামের নিজ বাড়িতে তার মরদেহ সমাহিত করা হয়। এর আগে কমরেড মজুমদারের প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু জানান, সন্তোষ কুমার মজুমদার তেভাগা আন্দোলনের অন্যতম পথিকৃৎ আজীবন সংগ্রামী কমরেড অমল সেনের অন্যতম সহযোগী ছিলেন। ষাটের দশকের শুরুতে তিনি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির (অবিভক্ত) সভ্যপদ পান। রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। তেভাগা আন্দোলনের স্বীকৃতিস্বরুপ গত বছর বাংলাদেশ অর্থনৈতিক সমিতি তাকে সম্মাননা ক্রেস্ট দেয়।

তিনি আরো জানান, কমরেড অমল সেনের মৃত্যুর পর সন্তোষ কুমার মজুমদার অমল সেন স্মৃতিরক্ষা কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্মৃতিরক্ষা কমিটির উপদেষ্টা ছিলেন।

তাকে সমাহিত করার আগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, অমল সেন স্মৃতিরক্ষা কমিটি, এগারখান জনকল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, যশোর জেলা শাখার সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির (মেনন গ্রুপ) সভাপতি নজরুল ইসলাম, মিজানুর রহমান, বিপুল বিশ্বাস, মুস্তাফিজুর রহমান লাল মিয়া, বিথিকা বিশ্বাস, সুমন্ত পোদ্দার, মলয় লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা