দৌলতখান ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি
রাজনীতি

দৌলতখান ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: দৌলতখান উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিতরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ভোলা শহরের কালিনাথ রায়েরবাজার ছাত্রদলের কার্যালয়ের পাশে একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ছাত্রদলের নেতা মো. আব্বাস উদ্দিন অভিযোগ করে বলেন, ‘গত মঙ্গলবার (১৮ আগস্ট) ২১ সদস্যের ওই আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। ছাত্রদলের নীতিমালা ভঙ্গ করে নেশাগ্রস্ত, বিবাহিত ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের কয়েকজন আত্মীয়কে নিয়ে কমিটিটি গঠিত হয়েছে। এ কমিটিতে কোনো যোগ্য ও ত্যাগী কর্মীদের রাখা হয়নি।
এমনকি সরকারবিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন, তারাও বাদ পড়েছেন। যা দেখে আমরা দৌলতখান উপজেলা ছাত্রদলের কর্মীরা চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছি।’

‘নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মির্জা মনিরুল ইসলাম নেশাগ্রস্ত। ১নং যুগ্ম আহবায়ক জাফরউল্লাহর ছাত্রদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি অন্য দলের সঙ্গে জড়িত। ২নং যুগ্ম আহবায়ক মো. রাশেদ মোবাইল সার্ভিস হোল্ডার।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কালা জহির আত্মীয়করণ ও টাকার বিনিময়ে এ কমিটি জমা দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

বিতর্কিত এ কমিটি অনুমোদন দেওয়ায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ নেতাকর্মীরা নবগঠিত আহবায়ক কমিটির তালিকা ছিঁড়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে কমিটির ২১ সদস্যকে দৌলতখানে অবাঞ্চিত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতা মো. নাহিদুল ইসলাম, মো. মামুন অর রশিদ, মো. সোহান, মো. সনজিব মৃধা, মো. মিঠু, মো. সজিবসহ শতাধিক নেতাকর্মী।

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ আব্রাহিম মোবাইল ফোনে বলেন, ‘গত নির্বাচনে ছাত্রদলের যারা দলের জন্য কাজ করেছেন, তারাই নতুন কমিটিতে এসেছেন। কেউ নিজের স্বার্থে ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে এসব কাজ করাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমি বিএনপি করি। আমার আত্মীয়রা তো বিএনপি করবেনই। তারা যোগ্যতা দিয়ে কোনো কমিটিতে আসতেই পারেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা