রূপসার সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবর আর নেই
রাজনীতি

রূপসার সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবর আর নেই

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখ আলী আকবর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ আলী আকবর রূপসা উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের সেজো ছেলে। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা ছিলেন। ২০০৯ সালে তিনি রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

পারিবারিক সূত্র জানায়, গত ২৯ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার ফরটিক্স হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ছিলেন শেখ আলী আকবর। রোববার ভোরে নিজ বাসায় ফের বুকে ব্যথা উঠলে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

আলী আকবর শেখের নামাজে জানাজা লোয়ার যশোর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা