ছবি-সংগৃহীত
রাজনীতি

ষড়যন্ত্র বন্ধ করে নির্বাচনে আসুন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এসব বন্ধ করে নির্বাচনে আসুন। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে। আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে, তাহলে নির্বাচনে আসুন ভাগ্য পরীক্ষা করুন।

আরও পড়ুন : কারো ফরমায়েশে নির্বাচন হবেনা

শনিবার (২২ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, বিএনপি বিদেশিদের কাছে গিয়ে ধরনা দেয় কিন্তু ধরনা দিয়েও কাজ হবে না। অর্থনৈতিক মন্দার ফলে তারা (বিদেশি) নিজেদের নিয়ে এখন ‘চাচা আপন প্রাণ বাঁচা’ অবস্থায়।

সংসদ উপনেতা বলেন, কিছুদিন পরে দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে, তাহলে নির্বাচনে আসুন ভাগ্য পরীক্ষা করুন।

আরও পড়ুন : সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

তিনি বলেন, জনগণ আপনাদের (বিএনপি) গ্রহণ করলে আমরা তো ক্যু করে ক্ষমতায় থাকব না, যা আপনারা করেন। জনগণ যদি ভোট দেয় তাহলে আছি, না হলে নাই। আওয়ামী লীগ কখনো জোর করে ক্ষমতায় থাকতে চায় না।

মতিয়া চৌধুরী আরো বলেন, বহুবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে বিএনপি। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। বিএনপির বুলেট-বোমাতে অন্তত শেখ হাসিনা ভয় পায় না। আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড, অগ্রগামী সাহসী শক্তি, তারাও সেই ভয় পাবে না।

আরও পড়ুন : আমরা বিদেশিদের বন্ধু মনে করি প্রভু নয়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম এই সদস্য বলেন, ষড়যন্ত্রের পথ ছেড়ে নির্বাচন আসুন। আপনারা বিদেশিদের ওপর ভরসা করেন কিন্তু কোনো লাভ হবে না। চক্রান্ত ও ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসেন। গণতন্ত্র চর্চা করেন। জনগণের কাছে যান, লাভ হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা