ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপির সমাবেশে ভেঙে পড়লো মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। তবে এতে বড় ধরণের কোনো দুর্ঘটনা কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: নির্বাচন ব্যবস্থা স্বাধীন রাখতে হবে

শনিবার (২২ জুলাই) বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার পরপরই নেতাদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে যায়।

এর আগে সমাবেশস্থল নেতাকর্মীরদের পদচারণায় মুখর হতে থাকে। বিকেলে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রমনা এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির তিন সহযোগি সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন: ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা নেতা-কর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে গেছে। ঢাকার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ছাড়াও রাজধানীর আশপাশের জেলাগুলোর অসংখ্য নেতা-কর্মী জড়ো হয়েছেন।

অপরদিকে, তারুণ্যের সমাবেশ এ সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর নয়পল্টনে এক দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন: বিএনপি আন্দোলনে হেরে গেছে

ধারণা করা হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে এ মহাসমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা