ছবি : সংগৃহিত
রাজনীতি

দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ‘ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে দেশের জেলা শহরগুলোর বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। একই সঙ্গে দলটি বিদ্যুৎ-সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দেবে।

আরও পড়ুন: নির্বাচন পরিচালনা করবে ইসি

বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিটি জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তবে রাজধানীতে কর্মসূচির স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন: দেশে কোনো রাজনৈতিক সংকট হয়নি

বিএনপির দপ্তর থেকে বৃহস্পতিবার সকালে জানানো হয়, দুপুর ১২টা থেকে বেলা ১টার পরিবর্তে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পল্টনের জোনাকী সিনেমা হলের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সেখান থেকে গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে। যদিও এই কর্মসূচি মতিঝিলের ওয়াপদা ভবনের সামনে করার কথা ছিল।

আরও পড়ুন: বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে

প্রধান অতিথি হিসেবে রাজধানীর অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা