ছবি-সংগৃহীত
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার আলোর মুখ দেখবে না

নিজস্ব প্রতিবেদক : বিএনপিসহ সরকারবিরোধীরা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি করছেন তা কখনও আলোর মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, সরকারবিরোধীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছেন। তাদের আন্দোলন কেমন? যারা আন্দোলন করছেন তারা বলেন এ ঈদের পরে আন্দোলন। এ ঈদ নয়- সামনের ঈদ, এ শীত না সামনের শীত, এ বর্ষা না সামনের বর্ষা। এ আন্দোলন কখনও আলোর মুখ দেখেনি, দেখবেও না।

আরও পড়ুন : আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী

বৃহস্পতিবার (১৮ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে বিএনপির নেতারা বলেন দেশে নাকি আইনের শাসন নেই, বিচার বিভাগের কাঁধে নাকি আমরা বন্দুক রেখে দেশ পরিচালনা করি। তাদের এসব বক্তব্যের ধিক্কার জানাই। মির্জা ফখরুল সাহেব, কিসের জবাব দেবেন? আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একদিকে প্রধান সামরিক আইন প্রশাসক অন্যদিকে সেনাবাহিনীর প্রধান, আরেকদিকে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। এ দল প্রতিষ্ঠার মাধ্যমে চিরদিনের জন্য বাংলাদেশে ক্ষমতা দখল পাকাপোক্ত করতে চেয়েছিলেন। সেজন্য বিমানবাহিনীর সাড়ে ৬ হাজার কর্মকর্তাকে নির্মম ভাবে হত্যা করেছিলেন। সেই জিয়ার দলের নেতারা বলে আইনের শাসন নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে নানক বলেন, ফখরুল সাহেব আপনি জবাব দিন- কারা ২১ আগস্টের হামলা পরিচালনা করেছিল? সেদিন আপনাদের সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের জাতীয় পর্যায়ে নেতাদের হত্যা করার জন্যই গ্রেনেড হামলা করেছিলেন।

আরও পড়ুন : চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

তিনি আরো বলেন, সারের দাবিতে আন্দোলন করায় কৃষকের ওপর গুলি চালিয়ে পাখির মতো হত্যা করেছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত কেটেছেন, পা কেটে দিয়েছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন করেছেন। নৌকায় ভোট দেওয়ার অভিযোগ বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন।

নির্বাচন প্রতিহত করার নামে ২০১৩-১৪ সালে বাসে আগুন লাগিয়ে নির্মমভাবে মানুষ হত্যা করেছেন। অথচ আজকে আপনারা আইনের শাসন নেই বলে কথা বলেন। তারা আজ আমাদের আইনের শাসন শিখায়, বিচার বিভাগের স্বাধীনতা শিখায়, গণতন্ত্র শিখায় যোগ করেন নানক।

আরও পড়ুন : ঢাকায় ধারণক্ষমতার ৬ গুণ যানবাহন

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, আজকে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছেন। এ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বাঙালি জাতির তিক্ত অভিজ্ঞতা থেকে দেশের সর্বোচ্চ আদালত এ ব্যবস্থাকে বাতিল করে দিয়েছেন।

অথচ এ সরকারের দাবিতে যারা আন্দোলন করছেন- তারা বলেন এ ঈদের পরে আন্দোলন। এ ঈদ নয়- সামনের ঈদ, এ শীত না সামনের শীত, এ বর্ষা না সামনের বর্ষা। এ আন্দোলন কখনও আলোর মুখ দেখেনি, দেখবেও না যোগ করেন নানক।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা