রাজনীতি

হিংসার রাজনীতি ছেড়ে উন্নয়নে এগিয়ে আসুন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : মাটিরাঙ্গায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতিতে সন্তোষ

বৃহস্পতিবার (১৮ মে) বেলা দুইটার দিকে মাটিরাঙ্গা উপজেলা দলীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হূমায়ন মোর্শেদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টান্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো আওয়ামী লীগকে উন্নয়নে বাধাগ্রস্ত করতে চেয়েছে। ততবারই এদেশের জনগণ তা প্রতিহত করেছে। পদ্মা সেতু যা এদেশের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে, সে সেতু নিয়েও বিএনপি জামায়াত মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরী করতে দ্বিধা করেনি। তারা বলেছে, এ ব্রিজ ভেঙে মানুষ মারা যাবে। তাই আজ জানতে ইচ্ছে করে, বিএনপি জামায়াত কি ব্রীজের নিচ দিয়ে যাতায়াত করছে।

আরও পড়ুন : ভারতে পদ হারালেন আইনমন্ত্রী

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতকে বলবো খুন, গুম, রাহাজানি ও প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দেশের উন্নয়নে এগিয়ে আসুন। তাই আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদেশের জনগন আবারো বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সহসভাপতি, শামসুল হক, সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হূমায়ন মোর্শেদ খান, সাধারন সম্পাদক বাবু সুভাস চাকমাসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : ফল বাতিল করতে পারবে ইসি

পরে নবনির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন,সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হারুনুর রশীদ ফরায়েজি,সাধারন সম্পাদক পদে নুর ইসলাম পিসি নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা