ছবি : সংগৃহিত
রাজনীতি

দেশে আইনের শাসন নেই

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আইনের শাসন নেই বলে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না।

আরও পড়ুন : আগুন নিয়ে খেলবেন, হাত পুড়িয়ে দেবো

বুধবার (১৭ মে) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব এ সময় বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক সহিদুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিকুসহ আটজন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী এসেছিলেন বলেই গণতন্ত্র পেয়েছি

এই ঘটনা আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের চলমান নির্যাতন-নিপীড়নেরই আরেকটি বহিঃপ্রকাশ বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে আইনের শাসন নেই বলেই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না। আর তারই ফলশ্রুতিতে আওয়ামী অবৈধ সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন : বিএনপি মুসলিম লীগের নব্য সংস্করণ

সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন সাহসিকতার সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। অবৈধ আওয়ামী সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।

মির্জা ফখরুল বিবৃতিতে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা