বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

জনগণ জেগে উঠেছে

নিজস্ব প্রতিবেদক: সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে, গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে সন্ত্রাসকেই রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে গ্রহণ করেছে। সে কারণে বিরোধী দলীয় কোনো কর্মসূচিকেই সহ্য করতে পারছে না। মানুষের আওয়াজ শুনলেই ক্ষমতাসীন গোষ্ঠী আতঙ্কিত বোধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: ৮ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার (১৯ মে) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

বিএনপি মহাসচিব বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু-হু করে বেড়ে যাচ্ছে। সরকারের লোকেরা সর্বত্র সিন্ডিকেট তৈরি করে জনজীবনকে বিপর্যস্ত করে যাচ্ছে। এই অনাচার আড়াল করতে অবৈধ গণবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিচ্ছে। সরকারি বাহিনী গুম-খুন, মামলা, গ্রেফতারসহ নানা ধরনের নিপীড়ন নির্যাতন নামিয়ে এনেছে আন্দোলনরত বিরোধী শক্তির ওপর।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের ওপর এই নিপীড়ন-নির্যাতন করেও বিএনপির কর্মসূচিকে বানচাল করতে পারবে না। গনতন্ত্র অর্জনের জন্য গনতন্ত্রকামী মানুষের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের টার্গেট করে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তবে তাদের নীলনকশা বাস্তবায়ন হবে না। জনগণ জেগে উঠেছে। তাদের হারানো অধিকার ফিরে পেতে, তারা এখন দুঃশাসনের অবসান ঘটাতে অঙ্গীকারবদ্ধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা