বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

জনগণ আন্দোলনের মধ্য দিয়ে জবাব দেবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার এখন সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এর জবাব দেবে।

আরও পড়ুন: ৪০০ অভিবাসী নিয়ে ভাসছে নৌকা

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে ভর্তি সন্ত্রাসী হামলায় আহত নাটোর সদর থানা বিএনপির নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ আক্রমণ করে। আহত আবুল হোসেন নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, তাকে একা পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। তার পা দুটো ভেঙে দেয়, সত্যিকার অর্থে পুলিশ তাকে রক্ষা না করলে মেরেই ফেলত। তাদের লক্ষ্যই ছিল হত্যা করা।

নাটোরে আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এর আগে সেখানে সাবেক মন্ত্রী দুলু সাহেবের ওপর হামলা করেছে। শুধু নাটোর নয়, পরবর্তীতে খুলনা, হবিগঞ্জ, নোয়াখালীসহ সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।

আরও পড়ুন: ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা মুখে এক কথা বলেন, আর কাজে করেন আরেকটা। তারা মুখে বলবে গণতন্ত্রের কথা, ছাড় দেওয়ার কথা। তারা ছাড় দেওয়ার কে? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। আর যখনই এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে যাই, তখন তারা বল প্রয়োগ করে নির্যাতন করে, সন্ত্রাসী করে হত্যার চেষ্টা করবে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফতার করবে। এটা কখনো এই দেশের মানুষ অতীতে মেনে নেয়নি, আগামীতেও নেবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা