সংগৃহীত
রাজনীতি

বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার দিয়েছিল।

আরও পড়ুন: দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল তাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব না। আমাদের জীবন থাকতে তা হতে দেব না। এই অপশক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না। জনগণ খুশি থাকলে বিএনপি বেজার। মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়, এ জন্যই বিএনপি বেজার।

তিনি বলেন, বিএনপি এতদিন দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়েছে? মানববন্ধনে, পথ হারিয়ে পদযাত্রার পথিক এখন মানববন্ধনে। দিশেহারা পথিক। কোথায় যাবে এখন?

বিএনপি ফান্দে পড়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। একদিকে লন্ডনের ফরমায়েশ অন্যদিকে টাকাওয়ালাদের টাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা। চোখে অন্ধকার দেখছেন।

আরও পড়ুন: মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ধানের শীষের আরেকনাম পেটে বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। এই হলো ধানের শীষ।

তিনি বলেন, বিএনপি এখন দিশেহারা। আন্দোলন করার শক্তি তাদের নেই। বিএনপির শক্তি কমে গেছে। কিন্তু মুখের বিষ কমে নাই। মুখের বিষ আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালিগালাজ করে।

ওবায়দুল কাদের বলেন, লোকে বলে ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। আজকে এ ভরা রোদের মধ্যে বঙ্গবন্ধুকন্যাকে এক নজর দেখার জন্য সারা ময়মনসিংহের অগণিত মানুষ ছুটে এসেছে। আজকে আবারও প্রমাণ হয়েছে ময়মনসিংহ হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দুর্ভেদ্য ঘাঁটি, দুর্জয় ঘাঁটি।

আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন হয়েছে

তিনি বলেন, ময়মনসিংহের মানুষ এর আগে এত উন্নয়ন দেখেনি। নৌকায় ভোট দেওয়ার কারণে ময়মনসিংহের গ্রাম এখন শহর। ময়মনসিংহের ঘরে ঘরে আগে ছিল অন্ধকার আর এখন বিদ্যুতের আলো। হাতে হাতে মোবাইল। ঘরে ঘরে ইন্টারনেট। ইউনিয়নে ডিজিটাল কেন্দ্র।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা