রাজনীতি

বিএনপি মরা গাছে পরিণত হয়েছে

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, "শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তবেই জনগণ ও বাংলাদেশ নিরাপদ থাকবে। অন্য কেউ ক্ষমতায় আসলে দেশের অস্তিত্ব থাকবে না।"

আরও পড়ুন: ভবনে আর কোনো মরদেহ নেই

বৃহস্পতিবার (০৯ মার্চ) শহীদ দৌলত ময়দানে কক্সবাজার পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আর এখন বিএনপিকে জনগণ বিশ্বাস করে না। তারা মরা গাছে পরিণত হয়েছে। তাই মরা গাছের নিচে গেলে কখনো ছায়া মিলবে না। মনে রাখতে হবে মরভূমিতে তৃষ্ণা মেটানো যায় না। বিএনপি রাজনীতির মরুভূমিতে পরিণত হয়েছে। এখন জনগণই একমাত্র ভরসা। সকল পেশার মানুষকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।"

আরও পড়ুন: ৫টি মার্কিন সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ আওয়ামী যুবলীগে কোন চাঁদাবাজ, ইয়াবাখোর ও ইয়াবা ব্যবসায়ীদের জায়গা হবে না। জাতীয় নির্বাচনের আর মাত্র আট মাস বাকি। আমরা ঘরে ফিরে যেতে পারবো না। এখন থেকে যুবলীগকে শক্তি সঞ্চয় করতে হবে। রাজপথে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। বিএনপি-জামাতকে উৎখাত করতে হবে। শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী যুবলীগ।"

পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য ইশতিয়াক আহমদ জয়।

আরও পড়ুন: ‘আপত্তি’ তুলে নেবে ভারত

সভা সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডালিম বড়ুয়া, আসাদ উল্লাহ, সাহেদ মোঃ এমরান ও জেলা যুবলীগ নেতা মির্জা ওবাইদ রুমেল।

এর আগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসে নেতাকর্মীরা। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে ব্যস্ত ছিল। তাঁদের কর্মী-সমর্থকদের নানা রঙে রাঙিয়ে তুলে পর্যটন নগরীকে। দুপুর গড়াতেই উৎসবের আবহ সম্মেলনজুড়ে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: এলএনজি কিনছে সরকার

বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাক্ষাৎ নেওয়া হয়। কিন্তু কমিটি ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হবে বলে অধিবেশন সমাপ্ত করে চলে যান। এতে হতাশায় ডুবে তৃণমূলের নেতাকর্মীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা