ছবি: সংগৃহীত
রাজনীতি

আমরা খেলোয়াড় নিয়ে চলে আসব

নিজস্ব প্রতিনিধি : বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় মহানগর বিএনপি আয়োজিত কোতোয়ালি থানা এলাকার পদযাত্রা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু হলেই বলেন‘খেলা হবে’। কবে, কখন, কোথায় খেলবেন জানালে আমরা খেলোয়াড় নিয়ে চলে আসব।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

শনিবার (৪ মার্চ) সকালে এ পদযাত্রা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানান শাহজাহান ওমর। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সবাইকে এক হয়ে আন্দোলন করার আহবান জানান তিনি।

আরও পড়ুন : ওমরাহ পালন নিয়ে সুখবর!

নগরীর আমতলা মোড় থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে চাঁদমারী এলাকায় পদযাত্রাটি শেষ হয়।

একই দিনে মহানগর বিএনপির আয়োজনে কাউনিয়া, বন্দর ও এয়ারপোর্ট থানা এলাকায়ও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় বিএনপি ১৫ জন নেতা পৃথক ৩ টি পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা