রাজনীতি

১৪ বছরে বাংলাদেশ রোল মডেল

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন একদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার, অন্যদিকে উন্নয়নের ধারা অব্যহত রাখার। আজকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, পাকিস্তান কোন অবস্থায় আছে, আর বাংলাদেশ কোন অবস্থায়। পাকিস্তানিরা বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই। বাংলাদেশে তাদের চেয়ে অনেক অনেক এগিয়ে গেছে। সারা বিশ্ব আজ বাংলাদেশের প্রশংসা করছে। ১৪ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আমরা ধ্বংসস্তূপ থেকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এটা শুধু শেখ হাসিনার কারণে।

আরও পড়ুন: বাড়ল বিদ্যুতের দাম

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের আয়োজনে ঝালকাঠির নলছিটিতে সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, বাঙালি জাতি পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে, সেটা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা করতে সফল হয়েছেন। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এটা কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি নয়। বিবিসি একটি জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: ইতিহাসের টার্নিং পয়েন্ট ইউক্রেন যুদ্ধ

সাবেক এ মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ইয়াবা, ফেনসিডিল ও আইসসহ নানা ধরণের মাদকদ্রব্য আসছে বাংলাদেশে। তারা টার্গেট করে দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক সরবরাহ করছে। মাদক দেশের শত্রু, পরিবারের শত্রু, সমাজের শত্রু। একজন মাদকসেবী তার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, এটা অনেক সময় পরিবারও খেয়াল করে না। পরিবার যদি এটা খেয়াল রাখতো, মাদকসেবীকে চিকিৎসার ব্যবস্থা করতো তাহলে তারা সুপথে ফিরে আসতো। আমি পরিস্কার ভাষায় বলতে চাই, যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান ও সাধারণ সম্পদাক মোস্তফা কামাল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা