রাজনীতি

যুবলীগের মহাসমাবেশ আজ

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ (১১ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে সংগঠনটি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সমাবেশ ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। নেতাকর্মীদের পদচারণায় সাজ সাজ রব বিরাজ করছে সোহরাওয়ার্দী উদ্যানে।

এই মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোকের সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা। অনুষ্ঠান সফল করতে গত এক সপ্তাহ ধরে সোহরাওয়ার্দী উদ্যানে লেকের পূর্বপ্রান্তে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছিল।

সূত্র জানিয়েছে, মূলত যুব সমাবেশ হলেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এ সমাবেশে উপস্থিত থাকবেন। দেশের ৬৪ জেলা থেকে মহাসমাবেশে অন্তত ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে যুবলীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ঝুঁকিতে বিশ্বের ৫৪ দেশ

এদিকে সমাবেশকে কেন্দ্র করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল নির্মাণের পাশাপাশি রাজধানীর প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকা ও যুবলীগের পতাকা দিয়ে সাজানো হয়েছে।

সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্যানে প্রবেশের সব গেটে পুলিশ অবস্থান নিয়েছে। এরমধ্যে শুধু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশের গেট দিয়ে নিরাপত্তাকর্মী ও সমাবেশ বাস্তবায়নে দায়িত্বরত টিম প্রবেশ করছে। উদ্যানের বিভিন্ন গেট ও ভেতরে টহল দিচ্ছেন গোয়েন্দা সংস্থা, আনসার, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা।

সর্বসাধারণের প্রবেশ দুদিন আগ থেকেই বন্ধ করা হয়েছে। যুব সমাবেশ সফল করতে মোট ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান

গত ২২ অক্টোবর সমাবেশ সফল করতে যুবলীগের এক বর্ধিত সভায় সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আপনারা জানেন বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের এই নৈরাজ্যের জবাব সংগঠন হিসেবে যে যুবলীগ একাই দিতে পারে তা ১১ নভেম্বর এই যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো। আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা এই মহাসমাবেশ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সর্বসাধ্য দিয়ে ১১ নভেম্বর সফল করবেন। অর্থাৎ যুবলীগকে সফল করার দায়িত্ব এখন আপনাদের কাঁধে। আমি জানি আপনারা পারবেন। যুবলীগ অসাধ্য সাধন করা এক সংগঠন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত প্রায় পাঁচ দশক ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা