ঠাকুরগাঁওয়ে পদ বঞ্চিতদের ঝাড়ু মিছিল
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে পদ বঞ্চিতদের ঝাড়ু মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা।

আরও পড়ুন : ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ দু'জনের মৃত্যু

বুধবার (৯ নভেম্বর) দুপুরে হরিপুর উপজেলা গেটের সামনে মানববন্ধন করে ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশ। এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা উজ্জ্বল রাজবীর, রফিকুল ইসলাম, তানজিরুল ইসলাম, ওমর ফারুক লিটন প্রমুখ।এ সময় অভিযোগ করা হয় নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি।

বিতর্কিত ও জামায়াত-বিএনপি পরিবারের ছেলেদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে যাতে করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা সম্ভব নয়। বিশেষ করে নির্বাচিত সভাপতির বাবা উপজেলা বিএনপির কমিটিতে সদস্য রয়েছেন। তাই অবিলম্বে তা বাতিলের দাবি জানায়। পরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে।

আরও পড়ুন : ৪৫ দিন পর একজনের লাশ উদ্ধার

প্রসঙ্গত,গত ৩ নভেম্বর রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য হরিপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়।

সেই কমিটিতে সভাপতি করা হয় সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক করা হয় শামিম রেজাকে।

আরও পড়ুন : ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরি গ্রেফতার

এ বিষজেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, যাচাই-বাছাই করে কমিটি দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছেন, তারা কখনো ছাত্রলীগের ভালো চায় না, এটাই তার প্রমাণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা