ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ঝুঁকিতে বিশ্বের ৫৪ দেশ

সান নিউজ ডেস্ক: জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থা (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার বলেছেন, বিশ্বের ৫০টিরও বেশি উন্নয়নশীল দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে আছে।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিন

তিনি বলেন, যদি উন্নত বিশ্বের দেশগুলো সহায়তা না করে তাহলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। বৃহস্পতিবার মিসরে কপ-২৭ জলবায়ু সম্মেলনে এমন তথ্য জানান আচিম। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আচিম স্টেইনার জানিয়েছেন, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদ হার এমন পরিস্থিতির সৃষ্টি করছে যেখানে বেশ কয়েকটি দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে পড়েছে। যার মারাত্মক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।

তিনি বলেন, আমাদের তালিকায় এখন ৫৪টি দেশ রয়েছে যেগুলো ঋণ খেলাপির ঝুঁকিতে পড়তে পারে। যদি আমরা আরও ধাক্কা খাই, সুদের হার বাড়ে, ঋণ গ্রহণ আরও ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির মুল্য, খাদ্যের মুল্য বাড়ে তাহলে আমরা দেখব এ দেশগুলো আর ঋণ পরিশোধ করতে পারছে না।

আরও পড়ুন: বেড়েই চলেছে ডেঙ্গুতে মৃত্যু

তিনি আরও বলেন, এটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে- শ্রীলঙ্কার দিকে তাকান। যেটি এখন নিজের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে চলছে।

কপ-২৭ জলবায়ু সম্মেলনে জাতিসংঘের এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ঋণ খেলাপির ঝুঁকির বিষয়টি জলবায়ু মোকাবেলার ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। তিনি বলেছেন, ‘এরকম ঋণ খেলাপির ঝুঁকি জলবায়ু সমস্যা সমাধান আরও জটিল করে তুলবে। এটি অবশ্যই জলবায়ু কার্যক্রমকে সহায়তা করবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উন্নত দেশগুলোর সহায়তা ছাড়া অনুন্নত দেশগুলো জলবায়ু সমস্যার সমাধান করতে পারবে না।

আরও পড়ুন: পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান

জাতিসংঘের ইউএনডিপির প্রধান আরও বলেছেন, জলবায়ুর সমস্যার কারণে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক সমস্যা আরও বাড়ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব দেশ ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো যে সহায়তার প্রতিশ্রতি দিয়েছিল সেগুলো তারা পূরণ করেনি। কিন্তু এরমধ্যে ঝড়, বন্যা, খরা এবং তাপপ্রবাহের মতো সমস্যাগুলোর ঝুঁকি বাড়ছে।

তাছাড়া বৈশ্বিক পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে এবং গ্রিনহাউজ গ্যাসের নির্মগণ মাত্রা কমিয়ে আনতে উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো বার্ষিক যে ১০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রতি দিয়েছিল, সেটি যদি তারা না রাখে তাহলে এসব দেশ জাতিসংঘের জলবায়ু কার্যক্রম থেকে দূরে সরে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফল...

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্য...

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্...

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার 

আংটিহারা এলাকায় জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিব...

পুলিশকে আরও পেশাদার হওয়ার আহ্বান মুন্সীগঞ্জ পুলিশ সুপারের 

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা