কানেতা ইয়া লাম লাম
রাজনীতি

আমার নাম ভুলে এসেছে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েল সাধারণ সম্পাদক করে ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপি।

আরও পড়ুন: বিএনপির মন খারাপ

কেন্দ্রীয় ছাত্রদলের পাশাপাশি খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটিতে ছাত্রী বিষয়ক পদ পেয়েছেন কানেতা ইয়া লাম লাম নামে এক ছাত্রী। তবে পদ পাওয়ার একদিন পরই নিজেকে ঢাবির কোনো সংগঠনের কেউ নন বলে দাবি করেন তিনি।

সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাবিতে নিজের ছাত্রত্ব নেই এবং কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নেই উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন কানেতা ইয়া লাম লাম।

আরও পড়ুন: জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

সেখানে তিনি লেখেন, যারা ইনবক্সে নানা মাধ্যমে আমাকে খুদে বার্তা পাঠাচ্ছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রত্ব নেই। আমি আরও আড়াই বছর আগে ঢাবিতে পড়াশুনার পাঠ চুকিয়েছি। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছর দেড়েক শিক্ষকতাও করেছি। ঢাবির কোনো সংগঠনের সঙ্গে আমি বর্তমানে যুক্ত নই।

এই ছাত্রদল নেত্রী গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের কমিটিতে আমার নামটি হয়ত ভুলে চলে এসেছে। কমিটি দেওয়ার আগে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমিও পদ চেয়ে আবেদন করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রত্বও নেই। তাছাড়া এক বছরের বেশি সময় ধরে ঢাবি ছাত্রদলে আমি নিষ্ক্রিয়।

আরও পড়ুন: শেহবাজ-মোদি বৈঠক চায় না পাকিস্তান

পদত্যাগ করবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমি অব্যাহতি চেয়েছি। আশা করি তারা তা করবেন। অন্যথায় আমি পদত্যাগ করব।

এ বিষয়ে জানতে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

কানেতা ইয়া লাম লাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি গত ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু...

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বা...

সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, ৪ জন আটক 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃ...

নোয়াখালীতে তৃতীয় দফায় পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

তৃতীয় দফায় পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা