রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা

সান নিউজ ডেস্ক: এস এম জিলানীকে সভাপতি এবং রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিএনপির জৈষ্ঠ্য মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক কমিটিতে ১নং সহ-সভাপতি হয়েছেন ইয়াছিন আলী এবং ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আংশিক কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শফিউদ্দিন সেন্টু আর সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন। এখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ওমর ফারুক।

অপরদিকে, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের উত্তর শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুর রহমান মোসাব্বির। এখানে সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেনের নাম ঘোষণা করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা