রাজনীতি

গজারিয়ায় বিএনপির কর্মসূচিতে বাধা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বিএনপির দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে বিক্ষোভ মিছিল করতে না পেরে সংক্ষিপ্ত সমাবেশ করে বাড়ি ফিরেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবেরচর বাজার এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কারুজ্জামান রতনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ভবেরচর কলেজ রোড এলাকায় একটি বিদ্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পড়ে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কারুজ্জামান রতন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম মাসুম।

বক্তব্যে নেতারা বলেন, সরকারি দলের নির্দেশনায় প্রশাসন বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেয়নি। গেলো শনিবার সরকার দলের ক্যাডার বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে ১০ থেকে ১২ জনকে পিটিয়ে গুরুতর আহত করে। এদের অনেকে হাসপাতালে আছে। অনেকে ভয়ে হাসপাতালেও যেতে পারেনি। এমনকি আ'লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তাদের হামলায় বিএনপির নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক একে এম শফিউল আজম সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. মিনহাজ-উল-ইসলাম বলেন, গজারিয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় তাদের (বিএনপির নেতৃবৃন্দকে) যেতে দেওয়া হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা