নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে
রাজনীতি

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে

সান নিউজ ডেস্ক : দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরও নির্বাচন কমিশনের কথা শোনার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: আমরা মাছে ভাতে বাঙালি

রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়ালি রাঙ্গামাটির নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি, আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে।

আমার মনে হয়, এ সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবেন, সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব।

আরও পড়ুন: ভারতের দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত

তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে। সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই আমি আশা করি।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা