ড. জাকিরুল ইসলাম (ছবি: সংগৃহীত)
রাজনীতি

খালেদার সাবেক পিএস জাকির মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার সাবেক পিএস ড. জাকিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

তার কন্যা মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী বলেন, ড. জাকিরুল ইসলাম একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তা ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পিএস হিসেবে সরকারি দায়িত্ব পালন করার কারণে বর্তমান সরকারের সময় তাকে নানা নিপীড়নের শিকার হতে হয়। তার ব্যাচের অন্য কর্মকর্তারা অনেক আগে সচিব পদে পদোন্নতি পেলেও শুধু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে পিআরএলে যেতে হয় যুগ্ম-সচিব পদ থেকে।

তিনি পিআরএলে যাওয়ার আগে প্রায় ১২ বছর ধরে ওএসডি ছিলেন। এ ধরনের অপমানের কারণে হতাশায়ও ভুগছিলেন তিনি ড. জাকিরুল ইসলাম।

আরও পড়ুন: বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল ছাত্র সংসদের জিএস, ৬ষ্ঠ বিসিএসএ (৮৪ ব্যাচ) অ্যাডমিন ক্যাডারের সাবেক যুগ্ম-সচিব ড. জাকিরুল ইসলাম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা