রাজনীতি

বিএনপি নেতা ইশরাক আটক

সান নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেনমতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আরও পড়ুন: দুই নারীসহ আশিষ রায় চৌধুরী গ্রেফতার

বুধবার (৬ এপ্রিল) মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম জানান, সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তিনি জানাতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার কর্তব্যরত একজন কর্মকর্তা বলেন, ইশরাকের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই আটক করা হতে পারে। তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন বলেও জানান তিনি।

এছাড়া ইশরাক হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।

আরও পড়ুন: বিকেলে খালেদাকে হাসপাতালে নেওয়া হবে

প্রসঙ্গত, ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা