ছবি-সংগৃহিত
রাজনীতি

সবাইকে বোকা বানিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়

সাননিউজ ডেস্ক: সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন করে জনগণকে বোকা বানিয়ে ২০১৪ সালের মতো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ‘স্মৃতির অ্যালবাম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। আমরা আগেই বলেছি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছে, তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। এ কমিটি দিয়ে কমিশন গঠন করে জনগণকে বোকা বানিয়ে ২০১৪ সালের মতো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।

তিনি বলেন, দেশে ভয়াবহভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যার নেতৃত্বে সরকার। কয়েকদিন আগে মন্ত্রীসহ দুজনের কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়েছে, সেখানেও দুর্নীতির কথা বেরিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা দুর্নীতি করছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করছেন, তারাও দুর্নীতি করছেন। এমন কোনো জায়গা নেই, যেখানে দুর্নীতি হচ্ছে না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলাম। আজকে গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসিত করা হয়েছে। আওয়ামী লীগ আজ গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংসের জন্য কাজ করে। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে, ততবারই গণতন্ত্রকে ধ্বংসের জন্য কাজ করেছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা