ছবি- উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমান
রাজনীতি

প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে জয়ী করা আমাদের দায়িত্ব

সাননিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়ী করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমান।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন চত্ত্বরে অবস্থিত এল.ডি হলে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জননেত্রী যখন কাউকে নমিনেশন দেন, তখন আমাদের সবার দায়িত্ব হয়ে যায় নৌকার সেই প্রার্থীকে জয়ী করা। আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন না করলে সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল আরও ভালো হতো। দলীয় ঐক্যের কারণেই ষষ্ঠ ধাপের নির্বাচনে দোহার ও নবাবগঞ্জে ১৯টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি যখন যা চেয়েছি, তাই পেয়েছি। আগে ঢাকা থেকে দোহার-নবাবগঞ্জ যেতে কষ্ট হতো। এখন এক ঘণ্টায় আমরা যেতে পারছি। এই উন্নয়নের পেছনে অবদান একমাত্র শেখ হাসিনার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা