অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার
রাজনীতি

এজেন্ট বের করে গ্রেফতার করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেছেন, বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনের সমস্যা করে রাখা ও নিজের এজেন্টদের গ্রেফতার, কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

তৈমূর বলেন, বন্দরের ২০ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশনের শীর্ষ ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আমার এজেন্ট মনোয়ার হোসেন শোখনকে বের করে পুলিশে দিয়েছে। নগরীর ১১ নং ওয়ার্ডের আইইটি সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে আমার চারজন সমর্থককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এছাড়া নগরীর ১২ নং ওয়ার্ডে বার একাডেমি কেন্দ্রের কয়েকটি বুথে আমার হাতি প্রতীকের বাটন নষ্ট করে রাখা হয়েছে।

তৈমূর আরও বলেন, ১১ নং ওয়ার্ডের বিবি মরিয়ম স্কুল কেন্দ্রের পুরুষ কক্ষে, ১৩ নং ওয়ার্ডের আমলাপাড়া আদর্শ বালিকা স্কুলের মহিলা কেন্দ্রের ইভিএম মেশিনে সমস্যা করে রাখা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন নিজে কেন্দ্রে প্রবেশ করে আমার এজেন্টদের কের করে দিয়েছেন।

তৈমূর অভিযোগ করে বলেন, হাতি প্রতীকের ভোট যেসব এলাকায় বেশি সেখানে ভোটগ্রহণ স্লো করা হচ্ছে। এনআইডি কার্ডের অজুহাতে কিংবা ভোটার লিস্টের অজুহাতে ভোটারদের বিলম্ব করিয়ে দেওয়া হচ্ছে।

এ সময় তৈমূর বলেন, জনতা ও হাতির বিজয় নিশ্চিত জেনে সরকার দলীয় লোকজন একদিকে এসব কর্মকাণ্ড করছে অপরদিকে স্থানীয় প্রশাসন, ইসি কর্মকর্তারা সরাসরি সরকার দলীয় প্রার্থীর পক্ষে ম্যাকানিজম করছেন। কিন্তু তাদের এখনও সময় আছে বোঝার। আমি জনতার প্রার্থী, আর হাতি জনতার প্রতীক। জনতার বিরুদ্ধে, জনতার রায়ের বিরুদ্ধে গেলে জনতার জবাব কাঁধে নেওয়ার শক্তি সামর্থ্য তাদের থাকবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা