রাজনীতি

বাড়ীর সামনে গুলিতে সাবেক চেয়ারম্যান নিহত

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। পথে গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের কথা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মানিকগঞ্জে তার মৃত্যু হয়।

বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, লতিফরে গুলি করে মেরে ফেলা হয়েছে। সে নির্বাচনের কাছে ব্যস্ত ছিল। নির্বাচনের কাজ শেষ করে সে বাড়িতে আসছিল। পরে কারা যেন তাকে গুলি করে হত্যা করেছে। আমি তার বাড়িতে আছি। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে।

মো. সালাহউদ্দীন বলেন, তাকে কী কারণে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক দ্বন্দ্বকে গুরুত্ব দিয়ে এগোচ্ছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা