রাজনীতি

গণমাধ্যমকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের আরও বেশী তথ্যবহুল আলোচনার পরামর্শ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ বিচিত্রার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, সরকারেরে ত্রুটি-বিচ্যুতি, ব্যর্থতা, গাফিলতি তুলে ধরাই গণমাধ্যমের কাজ। দেশের চিত্র তুলে ধরবেন, কিন্তু মিথ্যাচার করবেন না, গুজব রটাবেন না। অপরপক্ষের কথা শুনবেন।

তিনি বলেন, রাগ না করে ধৈর্যের সঙ্গে প্রশাসন ও সরকারকে এই সমালোচনা শুনতে হবে। নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ইনু বলেন, মনে রাখতে হবে, গণতন্ত্রকে যদি স্বকীয় রাখতে হয়, তাহলে সমালোচনা শোনার ধৈর্য রাজনীতিক, সরকার ও প্রশাসনের থাকতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে আমি আহ্বান জানাবো, জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হোন এবং মিথ্যাচার না করে সাহসের সঙ্গে সমালোচনা করুন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়াসহ অনেকে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা