রাজনীতি

ছাত্রদলের কমিটিতে ভ্যানচালক, ফেসবুকে ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে নাটোরের বড়াইগ্রামে অনুমোদিত উপজেলা ছাত্রদলের কমিটি। এতে ভ্যানচালক, গার্মেন্টস কর্মী, অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের নাম থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রোববার (৩১ অক্টোবর) অনুমতি ছাড়াই পদ দেয়া হয়েছে বলে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়েছেন সভাপতি পদপ্রাপ্ত জুয়েল আহমেদসহ নবগঠিত কমিটির ১৫ সদস্য। বড়াইগ্রাম পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড কমিটি গঠনে এসব ঘটনা ঘটেছে।

এর আগে গত শনিবার (৩০ অক্টোবর) পৌর ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব নয়টি ওয়ার্ড ছাত্রদলের প্রতিটি ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। পরে তারা কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করলে, তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে ছড়িয়ে কমিটির তালিকায় দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডে জুয়েল আহমেদ সভাপতি, রিদয় আহমেদ সম্পাদক, মাসুদ সরকার যুগ্ম সম্পাদক, অনিক সাংগঠনিক সম্পাদক, নাহিদ হাসান প্রচার সম্পাদক, নীরব সরকার সহ-সাংগঠনিক সম্পাদক এবং হাবিল ও কাবিলকে সদস্য করে কমিটি অনুমোদন করা হয়।

এছাড়া ২ নম্বর ওয়ার্ড কমিটিতে মাহফুজ, রাজু, তাকবীর, সাব্বির, নাইম ও সাজু এবং ৩ নম্বর ওয়ার্ডে নয়ন ইসলামের নাম রয়েছে। কিন্তু তারা কেউই ছাত্রদল করে না। মতামত না নিয়েই কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে কাবিল আহমেদ ভ্যানচালক ও তার ভাই হাবিল ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। তাদের ছেলে-মেয়েরা বর্তমানে স্কুলে লেখাপড়া করছেন।

১নং নম্বর ওয়ার্ড সভাপতি পদপ্রাপ্ত জুয়েল আহমেদ অভিযোগ করেন, আমিসহ অন্য সাতজন কখনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি। কোনো দলের সদস্যও হইনি। কিন্তু আমাদের না জানিয়েই ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে। আমরা এ কাজের তীব্র প্রতিবাদ জানাই।

ভ্যানচালক কাবিল হোসেন (৩৬) বলেন, আমি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছি। এখন স্ত্রী-সন্তান নিয়ে সংসার করছি। আমার ভাই হাবিল গার্মেন্টসে চাকুরি। আমরা রাজনীতি করি না। কিন্তু এখন শুনছি যে, আমাদেরও ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহবায়ক মাসুম রেজা বলেন, তাদের ইচ্ছাতেই কমিটিতে নাম দেয়া হয়েছিল। কারও চাপে তারা নাম প্রত্যাহারের জন্য বললে আমরা তাদের পদগুলো স্থগিত করেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবাহিত ও অছাত্ররা ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল। তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা