রাজনীতি

আইসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) রাতেই তাকে কেবিনে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা বলছেন, অপারেশনের পর পর্যবেক্ষণের জন্য খালেদা জিয়াকে আইসিইউতে রাখা হয়েছিলো। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে কেবিনে নিয়ে আসা হয়।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ। ম্যাডামের অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। কাল রাতেই ম্যাডামকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, যে উদ্দেশ্যে ম্যাডামের বায়োপসি করা হয়েছে, সেই পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। আজকে বিকেলের আগে হয়তো পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে।

সোমবার খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন হয়। অপারেশনের পর এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের একটি মাইনর অপারেশন হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, শরীরে ছোট একটা লাম্প আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, এর ন্যাচার জানার জন্য বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তিনি সুস্থ আছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা