রাজনীতি

জাতি মুক্তি চায়

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গেলে কেউ না কেউ আসবেন। সেটা যদি বিএনপি আসে, আপনারা ভবিষ্যতে কী করবেন? এটা মনে হয় জনগণকে জানানো খুব জরুরি। কারণ বর্তমান সরকারের দুর্নীতি মানুষের জানা হয়ে গেছে। জাতি এ থেকে মুক্তি চায়।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেসারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ কিন্তু এখন তার ভাগ্যের রদবদল সম্পর্কে সচেতন। কারণ অপরাধীরা কোনো না কোনোভাবে ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আইনের আওতা থেকে মুক্তি পায়। জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের শাস্তি হয় না। যেটা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত, সেটাও হয় না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, ‘এখন জিয়াউর রহমানের কথা আমাদের মনে করতে হবে। তিনি কথা কম বলে কাজ বেশি করতেন। অনেক কথা বলা হয়ে গেছে, কাজ বাকি আছে। আমরা সেই দিকে মনোযোগী হবো। প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেবো।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা