রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জিয়া

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। ধর্ম নিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে জিয়া, খালেদা জিয়ারা বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকলে নিরাপদ থাকে দেশ। সাহস নিয়ে মানুষ মসজিদ, মন্দির ও প্যাগোডায় যেতে পারে। বাংলাদেশের মানুষ কীভাবে ভালো থাকবে বিএনপি সেকথা বলেনা। তারা শুধু এতিমের টাকা আত্মসাতকারী খালেদা জিয়ার মুক্তি দাবি করবে। আর সাতসমুদ্র তের নদীর ওপারে এক অপরাধী বসে আছে, তার সঙ্গে তারা যোগাযোগ করে, কীভাবে বাংলাদেশ দখল করা যাবে।

তিনি আরও বলেন, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীরজাফরের হাত ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করেছে। আজকে লন্ডনে বসে তারেক রহমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো স্বপ্ন দেখছে। বাংলাদেশকে দখল করার জন্য মানুষের এই হত্যাযজ্ঞ নৈরাজ্যের বিনিময়ে তিনি বাংলাদেশকে দখল করতে চান। সেই সম্ভাবনা বাংলাদেশে নাই। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে পৃথিবীতে বাংলাদেশকে খাঁটো করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীতে পৃথিবীর পবিত্র সব মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। সৌদি আরব, পাকিস্তানে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। বাংলাদেশে কোন মসজিদ-মন্দির বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সব চালু ছিল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পৃথিবীর প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এখন বাংলাদেশে প্রতিমাসে এক কোটি ভ্যাকসিন প্রবেশ করছে। আগামী অক্টোবরে ভরত থেকেও টিকা আসবে।

মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিরলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা