রাজনীতি

মাসুদা চৌধুরীকে জাতীয় পার্টির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় জানানো হয়েছে জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে। অশ্রুসিক্ত নয়নে দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা বিদায় জানান প্রিয় মাসুদা আপাকে। দলীয় পতাকা আর ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে গণমানুষের ভালোবাসার মাসুদা আপার কফিনবহনকারী গাড়ি।

নামাজে জানাজার শুরুতে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, মাসুদা এম রশীদ চৌধুরী তাঁর বর্নাঢ্য জীবনে যেভাবে সম্মান পেয়েছেন, পরকালেও যেন তিনি মহান আল্ল্হার মেহমান হয়ে সম্মানীত হন।

তিনি আরও বলেন, অসাধারণ ব্যক্তিত্ব সমম্পন্ন মাসুদা এম রশীদ চৌধুরী আজীবন গণমানুষের সেবায় নিয়োজিত ছিলেন। একজন জ্ঞান পিপাষু মাসুদা এম রশীদ চৌধুরী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করেছেন। জীবনের একটি বড় অংশই শিক্ষতা পেশায় থেকে জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাদ আছর জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইসহারুল্লাহ আসিফ নামাজে জানাজা পরিচালনা করেন। জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী জানাজায় অংশ নেন।

নামাজে জানাজা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদে এমপি পার্টির পক্ষ থেকে দলীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন মাসুদা এম রশীদ চৌধুরীর কফিনবাহী গাড়ি। এরপর তিনি পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন বিরোধী দলীয় চীফ হুইপ মো: মশিউর রহমান রাঙ্গা এমপি।

জাতীয় পার্টির পক্ষ থেকে ফুল দেন পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এড. সালমা ইসলাম এমপি।
ধারাবাহিকভাবে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও জানাযায় অংশগ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, মো: সাহিদুর রহমান টেপা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এড. মো: রেজাউল ইসলাম ভুইয়া,প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা