রাজনীতি

স্থায়ী রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক: এই সরকার স্থায়ী রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতঙ্কের মধ্যে রেখে চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আর এই উদ্দেশ্য পূরণে তারা দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, নতুন নতুন মামলা করা হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মিথ্যা ও রাজনৈতিক হীনউদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন-নিপীড়নের ঘৃণ্য পন্থা অবলম্বনের লক্ষ্যই হচ্ছে দেশকে বিরোধী দলশূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা। এটি নিঃসন্দেহে দেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মানসিক ও রাজনৈতিকভাবে পর্যুদস্ত করার জন্য সরকারের ধারাবাহিক কূটকৌশল।

সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই গতকাল সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আমি তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা