রাজনীতি

কোরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না সরকার

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকার কোরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না। শেখ হাসিনার সরকার এ দেশে মদের লাইসেন্স দেয় না। ইসলাম শিক্ষায় মানুষদের কিভাবে আধুনিক শিক্ষায় আলোকিত করা যায় তার চেষ্টা করছে সরকার। মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের এমএ পাসের মর্যাদা দিয়েছে সরকার। ৫০০ মাদরাসাকে উন্নয়ন প্রকল্পে নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুক আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কক্তব্য রাখেন ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা