রাজনীতি

পচাঁত্তরের বুলেট ফিরে আসে একুশে আগস্টে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের একুশে আগস্ট আবারো ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হমলা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৪ সালের এই দিনে আমরা মুক্তাঙ্গনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। এরপর সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলার পর পুলিশ আমাদের কোনো সহায়তা করেনি। তারা তখন শেখ হাসিনার গাড়ি বহরে গুলি বর্ষণ করে। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে কর্মীদের ওপর।

ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলার উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। তাই ১৯৭৫ এর বুলেট ২০০৪ সালে প্রাণঘাতী বুলেট হয়ে আবার ফিরে এসেছিল।

তিনি বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সবই করেছিল।

ওবায়দুল কাদের বলেন, এই ঘটনায় প্রহসনের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন এই হামলার জন্য পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করে। গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করা হবে। গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড যারা বিদেশে আছে তাদের ফিরিয়ে আনা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা