রাজনীতি

বরিশালে পানি ঘোলা করতে দেয়া হবে না

নিজিস্ব প্রতিবেদক: বরিশালের ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তদন্তে সত্য উদঘাটিত হবার আগে এনিয়ে অতিমাত্রায় কথা বলা বা কিছু করাও সমীচীন হবে না।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসারের বাসায় বুধবারের রাতের হামলার বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বরিশালের ঘটনাটি অনভিপ্রেত ও অত্যন্ত দু:খজনক। আমাদের দলের অবস্থান অত্যন্ত পরিস্কার। আমাদের দলের কথা বলে বা দলেরই কেউ কোনো অপকর্মে লিপ্ত হলে আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময়ই সেবিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছেন।

বরিশালের ঘটনাটি এখনো তদন্তাধীন, দু'টি মামলা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, 'স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ৬০ জন গুলিবিদ্ধ ও অনেকের আহত হবার কথা বলা হয়েছে, সেটিও দেখা হচ্ছে। তদন্তাধীন বিষয়ে বেশি কথা বলতে চাই না, তদন্তের ভিত্তিতে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

'প্রশাসন ক্যাডার ইতোমধ্যেই এনিয়ে বিবৃতি দিয়েছে এবং সেখানে বরিশালের মেয়র ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলা হয়েছে, তদন্তাধীন বিষয়ে এমন বিবৃতি দেয়া যৌক্তিক কি না, বা তারা এটা করতে পারে কি না' এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'আমি দেখেছি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তড়িঘড়ি করে একটি বিবৃতি দেয়া হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছে। একইসাথে স্থানীয় আওয়ামী লীগের অভিযোগের বিষয়ও তদন্তে বেরিয়ে আসবে। তবে এই ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না। এবং আমি মনে করি তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবার আগে এনিয়ে কারো অতিমাত্রায় কথা বলা বা কিছু করা সমীচীন হবে না।'

এর আগে সভায় ড. হাছান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আগস্ট মাস বাঙালির শোকের মাস। এই আগস্টেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবকে হারিয়েছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও এ মাসেই হারিয়েছি।

বঙ্গবন্ধু যেভাবে মানুষকে উদ্দীপ্ত করেছিলেন, তাতে মানুষের সবচেয়ে প্রিয় যে নিজের প্রাণ, তা হাতের মুঠোয় নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে এনেছে বাঙালিরা, এজন্যই বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহা: ফোরকান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ১৫ আগস্টের ওপর আলোকপাত করেন। সভাশেষে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

বিয়ে কেন করছেন না, সেই প্রশ্ন শুনতে হয় এমা ওয়াটসনকে

ব্রিটিশ পডকাস্টার জয় শেঠির ‘অন পারপাস’...

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধ...

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এ...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা