রাজনীতি

বিএনপির সাবেক মহাসচিবের মৃত্যুবার্ষিকী পালিত

নিজিস্ব প্রতিবেদক: জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের সাবেক মহাসচিব ও মন্ত্রী মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

শুক্রবার (২০ আগস্ট) বাদ জুমা স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় ওয়ারেছ আলী মামুন সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার এখন এমন দেউলিয়া হয়ে গেছে যে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে দোয়া পর্যন্ত করতে দিচ্ছে না। একই চিত্র এখন সারা দেশে হয়ে গেছে।

তিনি আগামী দিনে সরকারের পতন নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সহদপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন ও শহর বিএনপির সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ।

আলোচনাসভা শেষে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা