রাজনীতি

‘উল্টো বিএনপির বিরুদ্ধে মামলা করছে পুলিশ’ 

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মঙ্গলবার পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করে উল্টো বিএনপির নেতাদের নামে মামলা করছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে কেরানীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকট নিপুন রায় চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নাজিম উদ্দীন মাস্টার, জেলা বিএনপির নেতা জয়নাল আবেদিন বাবুল, মোসাদ্দেদ আলী বাবু প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। তারা নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করেছে। এখন উল্টো নেতাদের বিরুদ্ধে মামলা করছে।

ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ নিপীড়ন নির্যাতন করছে সরকার অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সরকার লোক সমাগম দেখলে ভয় পায়। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা করেছে।

তিনি আরও বলেন, পুলিশের হামলায় গুরুতর আহত মহানগর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম ও দলের সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা