রাজনীতি

ছাত্রদল নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি!

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চয়ন কুমার মণ্ডলকে সদ্য ঘোষিত নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে। তথ্য গোপন করে সভাপতির পদ বাগিয়ে নেয়ায় সক্রিয় ছাত্রলীগ কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, শুধু তথ্য গোপনই নয় চয়ন কুমার মণ্ডলের নামে নগরকান্দা থানায় চুরি, মারধর, হত্যাচেষ্টা ও নাশকতাসহ অন্তত তিনটি মামলা রয়েছে। এসব মামলায় সে চার্জশিটভুক্ত আসামি। এতোগুলো মামলা থাকা পরও তিনি কিভাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি হলেন তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।

সূত্র জানায়, চয়ন কুমার ভাঙ্গা সরকারি কেএম কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। চলতি বছরের এপ্রিলে ভাঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে ১১নং যুগ্ম আহ্বায়ক করা হয় তাকে।

এ বিষয়ে ভাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বলেন, চয়ন ভাঙ্গা কলেজের প্রভাষক রঞ্জিত কুমার মণ্ডলের ভাতিজা। সেই সুবাদেই তাকে রাজনীতিতে এনেছি। সবার সঙ্গে পরিচয় করিয়েছি। ছাত্রদলের রাজনীতিতে সে সক্রিয়। এমনকি গত কয়েক মাস আগে কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সে গুরুত্বপূর্ণ পদ পেয়েছে। বর্তমানে চয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। তবে তিনদিন আগে শুনলাম সে উপজেলা নগরকান্দা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে। এতে বিস্মিত হয়েছি। এ বিষয় তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নগরকান্দার ছাত্রলীগের একাধিক নেতা বলেন, শুধু ভাঙ্গা কলেজই নয়, চয়ন ভাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের প্রতিটি মিটিং-মিছিলেও উপস্থিত থাকতেন। যদিও তিনি ছাত্রলীগের প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেননি। ছাত্রলীগের কোন কমিটিতেও তার না নেই। তবুও তিনি ছাত্রলীগের সভাপতি হওয়ার আমরা অবাক হয়েছি। কোন অদৃশ্য শক্তির জোরে তিনি সভাপতি হলেন সেটা বুঝে উঠতে পারছি না।

এ বিষয়ে চয়ন কুমার মণ্ডল জানান, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার নামে কোনো মামলা নেই। আর আমি আজীবন ছাত্রলীগ করেছি, ছাত্রদলের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ও ছাত্রদলের চয়ন এক ব্যক্তি নই।

নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান বলেন, ছাত্রলীগের এ কমিটি ঘোষণার ক্ষেত্রে সাবেক কোনো নেতার পরামর্শ নেয়া হয়নি। কমিটি ঘোষণার পর জানতে পারলাম ছাত্রদলের রাজনীতি করা চয়নকে সভাপতি করা হয়েছে।

তবে কমিটি ঘোষণাকারী জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, চয়ন ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত ছিলো না জেনেও চাপে পড়ে তাকে কমিটির সভাপতি করতে বাধ্য হয়েছি। তবে কিসের চাপ, তা তিনি স্পষ্ট করে বলতে রাজি হননি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা