রাজনীতি

'দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ঐক্যবদ্ধ হোন'

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিকে পেছনে ফেলে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২১ জুলাই) সকালে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পবিত্র ঈদ-উল-আযহার জামাতে নামায আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আহবান জানান।

তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছুতে পারি।'

ড. হাছান বলেন, করোনা মহামারির মধ্যে চতুর্থবারের মতো আমরা ঈদ পালন করছি। মহান স্রষ্টার কাছে আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই। অনেক মানুষকে আমরা হারিয়েছি, তাদের আত্মার শান্তির জন্য এবং যারা অসুস্থ আছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এই করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত রয়েছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'মহামারিকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারি, সেটিই আমাদের কামনা।

সাননিউজ/এমএইচ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা