রাজনীতি

শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক হট্টগোলের মধ্যে ২০০৭ সালের ১১ জানুয়ারি ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দেশের ক্ষমতায় আসে। সেনা-সমর্থিত সেই সরকার রাজনৈতিক সংস্কারের বিতর্কিত নানা উদ্যোগ নিলে নানান সমালোচনার মুখে পড়ে। ওয়ান-ইলেভেনের সরকার নামে কুখ্যাত সেই সরকারের কুশীলবেরা ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ দুই নেতাকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার ষড়যন্ত্র শুরু করে।

এরই ধারাবাহিকতায় কথিত দুর্নীতিবিরোধী অভিযানের নামে ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির সুধা সদন থেকে বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। প্রতিবছর এই দিনটিকে ‘শেখ হাসিনার কারাবন্দী দিবস’ হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবেও পালন করে থাকে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও বড় কোনো কর্মসূচিতে না গিয়ে সীমিত পরিসরে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০০৭ সালে শেখ হাসিনাকে গ্রেফতারের আগেই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগে একাধিক মামলা করে সরকার। গ্রেফতারের পর তাঁকে রাখা হয় জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে। সংসদ ভবন চত্বরে অস্থায়ী আদালতে শুরু হয় বিচারপ্রক্রিয়া। কিন্তু শেখ হাসিনার মুক্তির দাবিতে জরুরি অবস্থার মধ্যেই দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তত্ত্বাবধায়ক সরকারের ওপর বাড়তে থাকে জাতীয় ও আন্তর্জাতিক চাপ।

এদিকে কারাগারে শেখ হাসিনার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ জুন ৮ সপ্তাহের জন্য শেখ হাসিনাকে জামিন দিতে বাধ্য হয় সরকার। মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। চিকিৎসা শেষে ওই বছরের ৬ জুন দেশে ফেরেন। পরে ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপরের দুই নির্বাচনে জিতে বর্তমানে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগীভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এ ছাড়া জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা