রাজনীতি

চেয়ারম্যান পদে দেবরের সাফল্য কামনা রওশানের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি চেয়ারম্যান পদে দেবর জিএম কাদেরের সাফল্য কামনা করেছেন।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে ফোনালাপে এ অভিমত জানান রওশন এরশাদ।

জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।

দেলোয়ার জালালী জানান, সকালে জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ এক অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদের নাম প্রস্তাব করেন। এরই ধারাবাহিকতায় রওশন এরশাদকে ফোন করেন জিএম কাদের।

তিনি বলেন, ফোনালাপে জিএম কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলে মন্তব্য করেন বেগম রওশন এরশাদ। এসময় তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের সাফল্য কামনা করেছেন। দলের চেয়ারম্যানও রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে, দুপুরে জাপার যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ জিএম কাদেরকে ফোন করেন। তিনি বলেন, বাবার মৃত্যুবার্ষিকীর দোয়ায় শরিক হতে প্রেসিডেন্ট পার্কে গিয়েছি। এর বাইরে আমি কোন কিছুর সঙ্গে যুক্ত নই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা