রাজনীতি

মেয়র মুক্তার আলী বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন। মুক্তার আলী গ্রেফতার হয়ে এখন অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডে আছেন। আজ মঙ্গলবার তাঁর রিমান্ড শেষ হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে বাঘা থানায় মামলা হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী মেয়র পদ থেকে তাঁকে অপসারণযোগ্য অপরাধ এটি। এমন অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। অবিলম্বে এটি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল সন্ধ্যায় বলেন, গত রোববার তিনি মেয়র মুক্তারকে বরখাস্তের জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন। মন্ত্রণালয় এটা করবে এবং তা ফাইলে উঠেছে। আনুষ্ঠানিকভাবে বরখাস্তের কোনো চিঠি তিনি এখনো পাননি।

বাড়ির ভেতরে ঢুকে স্ত্রী-পুত্রসহ এক কলেজশিক্ষককে মারধরের ঘটনায় মুক্তার আলীর বিরুদ্ধে ৬ জুলাই বাঘা থানায় একটি মামলা হয়। এরপর পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। এরপর পুলিশ জানায়, প্রায় এক কোটি টাকা, চারটি আগ্নেয়াস্ত্র, মাদকসহ তাঁর স্ত্রী এবং দুই ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে পাবনার ঈশ্বরদী থেকে মেয়র মুক্তার ও তাঁর শ্যালককে গ্রেফতার করা হয়। সেদিনই তাঁর বাড়িতে আবারও অভিযান চালানো হয়। এরপর নগদ টাকা, অস্ত্র এবং মাদক উদ্ধারের কথা জানায় পুলিশ। ওই দিন বিকেলে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার থেকেই জেলার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে মেয়রকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা