রাজনীতি

সরকার শ্রমিকবান্ধব নয়

জাহিদ রাকিব

রাষ্ট্র শ্রমিকদের নিরাপত্তা দিতে পারছে না। রূপগঞ্জে ৫২ জন শ্রমিক পুড়ে মারা যাওয়ার পরও যে সরকার রাষ্ট্রীয় শোক পালন করতে পারে না, সে সরকার অবশ্যই শ্রমিকবান্ধব নয়। সোমবার ( ১২ জুলাই) সকাল সাড়ে এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

প্রিন্স বলেন, আর কত শ্রমিক লাশ হলে রাষ্ট্রীয় শোক পালিত হবে? করোনায় শ্রমিকরা কাজ হারিয়েছে। কোনো সাহায্য পায়নি। উল্টো কোটি কোটি টাকা প্রণোদনা পেয়েছে মালিকপক্ষ। এ সরকার শ্রমিকদের কল্যাণে, কখনও তাদের পাশে থাকে না।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। মৃত শ্রমিকদের পরিবারকে পূণর্বাসন করাসহ তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় শ্রমিকদের পক্ষে কাজ করে আসছে। রূপগঞ্জে আগুণে পুড়ে নিহত শ্রমিকদের পরিবারের পাশেও আছেন তারা, থাকবেনও বলে জানান তিনি।
মানববন্ধনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা