রাজনীতি

কুমিল্লা-৫ আসনে হাশেম খাঁন বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগের এ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।

শনিবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান।

তিনি জানান, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরে ওই আসনে আবুল হাশেম খাঁন একক প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার (২৪ জুন) প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খাঁনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাশেম খাঁনকে চিঠির মাধ্যমে জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্...

মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে আটচল্লিশ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা